ছবি সংগৃহীত
একদিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওনা হন তিনি।
সফরের শুরুতে বাগেরহাটের মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ সময় মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
পরে দুপুরে হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনায় গিয়ে সার্কিট হাউজে অবস্থান করবেন।
সফরের শেষ পর্বে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনা নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন দেয়ালে ফুটে উঠেছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার চিত্র। তাকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দিনব্যাপী সফরের কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News