ছবি সংগৃহীত
যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির নম্বর ২৩।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এদিকে একই ঘটনায় ডিবিসি নিউজের সাংবাদিক রাজীব ঘোষকে তুলে নেওয়ার বিষয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি আরও জানান, রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি।
অন্যদিকে ডিবি সূত্রের বরাতে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেতে পারেন রাজীব ঘোষ।
ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় সাংবাদিক ও গণমাধ্যম অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। মামলার অভিযোগ ও পরবর্তী আইনি প্রক্রিয়া এখন নজরে রয়েছে সংশ্লিষ্ট মহলের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News