ছবি সংগৃহীত
বাগেরহাটে ঢাকের বাদ্য, আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিয়েছেন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীকে একনজর দেখা, শুভেচ্ছা জানানো এবং তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে নানা সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। মোল্লা থানা ও মাদারতলী এলাকা থেকে মানুষের ঢল নামে। এতে মতুয়া সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়সহ দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
ঢাকের তালে তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বর্ণিল সাজসজ্জা, বাদ্যযন্ত্রের সুর আর মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সমাবেশে আসা অনেক নারী-পুরুষ জানান, জীবনে প্রথমবারের মতো সরাসরি প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ পেয়েছেন তারা। কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। নিজেদের শুভেচ্ছা ও অনুভূতি প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
এ সময় মতুয়া সম্প্রদায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানান। পাশাপাশি তার কাছে আশীর্বাদ ও শুভকামনাও কামনা করেন তারা।
সব মিলিয়ে ঢাকের বাদ্য, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে প্রধানমন্ত্রীকে ঘিরে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News