ছবি সংগৃহীত
দীর্ঘ ২১ বছর পর বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। শহরের বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ ও আনন্দ মিছিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সফরকালে তিনি হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বলে জানা গেছে।
এর আগে ২০০৬ সালে খানজাহান আলী কলেজ মাঠে ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে বাগেরহাটে এসেছিলেন তারেক রহমান। সে সময় তাঁর মা বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক বিরতি ও প্রবাসজীবন শেষে এবার প্রধানমন্ত্রী হিসেবে বাগেরহাটে আসছেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পৃথকভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। লিফলেট বিতরণ, আনন্দ মিছিল ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সফরের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের বাগেরহাটে আগমন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাগেরহাটজুড়ে এখন সাজ সাজ রব।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News