ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক। সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না। জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টদের কেউ অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে। এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা। বিরোধী দল দমনে গোয়েন্দা সংস্থার শক্তি ব্যবহার করা হলেও দেশের শত্রু এবং জনগণকে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের আস্থা অর্জন করতে পারলেই কেবল আন্দোলন থামানো সম্ভব। কিন্তু সরকারের ওপর জনগণের আস্থা নেই। তাঁর দাবি, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও ইশতেহারের অঙ্গীকার ভঙ্গ করেছে।
এ সময় এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিরও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলা বাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সবশেষে জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজপথেই সরকারকে জনগণের প্রশ্নের জবাব দিতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News