গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:59 AM, 01 October 2026.
Digital Solutions Ltd

গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন

Publish : 08:59 AM, 01 October 2026.
গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় আমির পদত্যাগে বাধ্য করলে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু হয়তো ঠেকানো যেত এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। তাঁর দাবি, অপরাধ প্রমাণিত হলে বিএনপি যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেয়।

এরপর গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, তাঁকেও যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করতেন, তাহলে ‘ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না।’

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়ায় রয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই যথেষ্ট হবে।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে হুমকির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে শিক্ষিকার জিডি শিরোনাম বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল, হ্যাটট্রিক হারের লজ্জা হামজাদের শিরোনাম হাফটাইমের আগেই ৬ গোল হজম, বড় চাপে বাংলাদেশ শিরোনাম টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী আটক শিরোনাম স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত