‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:47 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

Publish : 05:47 AM, 18 November 2026.
‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পরিস্থিতি অব্যাহত থাকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস করবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হতে পারে। তখন স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন।

বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি ঘটনার উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসি থেকে উদ্ধার করতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে দীর্ঘদিন ধরে হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

টুঙ্গিপাড়ার সংকটের সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন রাশেদ খাঁন। তাঁর মতে, সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার বিরুদ্ধে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবেন।

সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি আশঙ্কা করেন, এমন পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। তাই আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে মত দেন তিনি।

এ ছাড়া বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান