মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক মাসুদ মাহাতাব, ঢাকা :
Publish : 05:40 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান

Publish : 05:40 AM, 18 November 2026.
মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান

ছবি: সংগৃহীত

প্রতিবেদক মাসুদ মাহাতাব, ঢাকা :

শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে লিডো (LEEDO)-এর উদ্যোগে গতকাল ঢাকার বসিলা, কেরানীগঞ্জ ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি পৃথক সচেতনতামূলক প্রচারাভিযান আয়োজন করা হয়।

শিশু-কিশোরদের মাদকদ্রব্যের সংস্পর্শে আসার ঝুঁকি, মাদক গ্রহণের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এবং এ বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে পথশিশু ও স্কুলগামী কিশোর-কিশোরীদের মধ্যে মাদক প্রতিরোধ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক Substance Use Prevention Education (SUPE)-এর বিজ্ঞানভিত্তিক শিক্ষা উপকরণ ব্যবহার করে প্রচারাভিযান দুটি পরিচালিত হয়।

কেরানীগঞ্জ এর মডেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত সকালের প্রচারাভিযানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মো. ফরহাদ হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি জনাব শফিকুর রহমান এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্র দ্বীনের আলো-এর প্রতিনিধি।

কমলাপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য আয়োজিত বিকেলের প্রচারাভিযানে অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মো. ফরহাদ হোসেন এবং লিডোর বোর্ড সদস্য জনাব তুষার আহমেদ ইমরান।

বক্তারা শিশু-কিশোরদের মাদক থেকে সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

ভিডিও প্রদর্শনী ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে শিশু-কিশোরদের মাদকের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শিশু-কিশোরদের সুরক্ষায় সচেতনতা, শিক্ষা ও সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে। এ লক্ষ্য বাস্তবায়নে লিডো ভবিষ্যতেও শিশুদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান