‘আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি’: তাসকিন
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:23 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

‘আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি’: তাসকিন

Publish : 12:23 AM, 18 November 2026.
‘আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি’: তাসকিন

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে এখনো জয়ের আশা ছাড়েনি বাংলাদেশ। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা ব্যাহত হলেও ম্যাচে নিজেদের অবস্থান নিয়ে আশাবাদী পেসার তাসকিন আহমেদ। তাঁর বিশ্বাস, দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলে এবং ব্যাটসম্যানরা ভালো সূচনা পেলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।

দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, নতুন বল হাতে পাওয়ার পর বাংলাদেশ বোলাররা যে মোমেন্টাম তৈরি করেছিলেন, তা কাজে লাগাতে পারলে দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তাসকিন বলেন, ‘আমরা যে মোমেন্টামটা পেয়েছিলাম, হয়তো ওই সময় দ্রুত অলআউট করার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে টি-টাইম পর্যন্ত সময়টা ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে। তবে এখনো আমরা ম্যাচে আছি। আল্লাহর রহমতে ভালো অবস্থানেই আছি।’

পরদিনের আবহাওয়া কেমন থাকবে, তা বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই বলে মনে করেন এই পেসার। তবে আবহাওয়ার চিন্তা বাদ দিয়ে মাঠের খেলায় মনোযোগ দিতে চান তাঁরা। দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি নিজেদের ব্যাটসম্যানদের কাছ থেকেও ভালো শুরুর প্রত্যাশা করছেন তাসকিন।

তিনি বলেন, ‘কালকের আবহাওয়ার পূর্বাভাস আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে দিনের শুরুটা যদি ভালো করতে পারি, দ্রুত ওদের আউট করতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু পায়, তাহলে টেস্ট ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’

ব্যাটিংয়ের জন্য সহায়ক উইকেটে বোলারদের কাজটিও সহজ ছিল না বলে জানান তাসকিন। তাঁর মতে, সামান্য ভুল হলেই প্রতিপক্ষের ব্যাটসম্যানরা রান তুলে নিচ্ছিলেন। এ কারণে স্পিনাররা ভালো করায় নতুন বল হাতে পাওয়ার পরও তাঁদের দিয়েই আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অধিনায়কের।

লাঞ্চের পর তাসকিনের বোলিংয়ে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আর মাঠে নামা হয়নি তাঁর।

সব মিলিয়ে বৃষ্টিতে খেলা ব্যাহত হলেও লড়াই থেকে পিছিয়ে থাকতে চান না তাসকিন। তাঁর প্রত্যাশা, পরের দিন ভালো শুরু করতে পারলে ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের সামনে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান