ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়েছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক। প্রথম ফুটবলার হিসেবে এমএলএসে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি।
২০২৬ মৌসুমে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি। মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ওই ম্যাচে গোল না পেলেও দলের দুটি গোলে সরাসরি অবদান রাখেন আর্জেন্টাইন তারকা।
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির ধারেকাছেও পৌঁছাতে পারেননি প্রতিদ্বন্দ্বীরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। আর ন্যাশভিল এসসির স্যাম সারিজের গোলসংখ্যা ২১।
এর আগে ২০২৫ মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এবার গোলসংখ্যা কিছুটা কম হলেও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আবারও নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি।
ইন্টার মায়ামির আক্রমণভাগেও মেসির অবদান ছিল অসাধারণ। পুরো মৌসুমে দলটি করেছে ৮০ গোল। এর মধ্যে মেসি একাই করেছেন ২৬ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দলের মোট ৮০ গোলের মধ্যে ৪৩টিতেই সরাসরি অবদান রয়েছে তার।
বয়স বাড়লেও মাঠের পারফরম্যান্সে যে এখনো অপ্রতিরোধ্য মেসি, টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয় এবং নতুন রেকর্ড গড়ার মধ্য দিয়ে আবারও তার প্রমাণ দিলেন এই ফুটবল জাদুকর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News