ছবি সংগৃহীত
বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রাথমিকভাবে এক লাখ আনসার-ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গাজীপুরের শ্রীপুর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিসহ দেশের বিভিন্ন জেলার প্রশিক্ষণ অবকাঠামো ব্যবহার করে সদস্যদের দক্ষতা উন্নয়নের কার্যক্রম চলছে। প্রশিক্ষণের আওতায় রয়েছে ৬জি ওয়েল্ডিং, নির্মাণকাজ, ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি, শেফ ট্রেনিং, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও জাপানি ভাষা শিক্ষা।
ইতোমধ্যে সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের প্রতিনিধিদল আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, বিদেশে কর্মসংস্থানের আগে সংশ্লিষ্ট দেশের বেতন কাঠামো, কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা যাচাই করা হবে। প্রশিক্ষিত সদস্যদের উপযুক্ত কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠানো হবে।
তিনি আরও জানান, বাহিনীর ৬০ লাখের বেশি সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাপানের শীর্ষস্থানীয় কর্মসংস্থান প্রতিষ্ঠান ও একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এদিকে, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট রিক্রুটিং লাইসেন্স পাওয়ায় প্রশিক্ষিত নারী ও পুরুষ সদস্যদের বিদেশে পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বিএমইটির ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশে কর্মরত সদস্যদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল ডেটাবেজ এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি, রেমিট্যান্স বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা তৈরি হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News