ছবি সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ রোববার ভোররাতে পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। আগুনে স্নোটেক্স পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি ডি-লিংক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮। এটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতামূলক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এর আগে শুক্রবার ভোরে ধামরাই থানা রোডের পাশে একটি বাসে এবং শনিবার ভোরে শ্রীরামপুর এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর তিন রাতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, ধারাবাহিকভাবে বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশের টহল জোরদার ও সদস্যদের আরও সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারাবাহিক এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News