ছবি সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। আহত রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন বলেও দাবি করেন তিনি।
রাব্বি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর দোকানেও চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই তাঁর ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন রাব্বি।
এদিকে, ঘটনার বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তাঁরা মঞ্চে ছিলেন। বিষয়টি ভুল বোঝাবুঝি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News