ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি
শিক্ষা প্রকৌশল বিভাগ জানায়, ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা।
প্রকল্পের আওতায় একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, অফিসার ডরমিটরি, স্টাফ কোয়ার্টার, মসজিদ, সীমানাপ্রাচীর ও প্রধান গেট নির্মাণ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিভিল সার্জন ডা মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। তাদের আর দূরবর্তী জেলায় গিয়ে পড়াশোনা করতে হবে না। নিজ এলাকায় থেকেই তারা ডিপ্লোমা পর্যায়ের শিক্ষা গ্রহণ করতে পারবে। আধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। এতে তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগও বাড়বে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News