তাহসিফ হত্যা: তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে দীপ
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 07:11 AM, 05 November 2026.
Digital Solutions Ltd

তাহসিফ হত্যা: তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে দীপ

Publish : 07:11 AM, 05 November 2026.
তাহসিফ হত্যা: তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে দীপ

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামি দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তাহসিফ সৌরিকে হত্যার পেছনে পূর্বশত্রুতা, আর্থিক লেনদেন কিংবা রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ ছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া এই হত্যার পেছনে কোনো মাস্টারমাইন্ড, ভাড়াটে খুনি কিংবা অন্য কোনো সহায়তাকারী জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চান তদন্ত কর্মকর্তা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজের তথ্যের সঙ্গে আসামির জবানবন্দি মিলিয়ে দেখার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন আহমেদ শাহরিয়ার রেজা দীপ। এ নিয়ে তৃতীয় দফায় তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিলেন আদালত।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে দীপ শিরোনাম ডোব টেষ্ট পজেটিভ হওয়ায় আটক হওয়া যুবক কারাগারে শিরোনাম ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিয়াউদ্দিন হায়দার শিরোনাম প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে নাহিদকে আইনি নোটিশ শিরোনাম সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ শিরোনাম মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী