শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:23 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল

Publish : 07:23 AM, 30 September 2026.
শশুরের  সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন। তবে একই মামলায় গাজী নজরুল ইসলামের জামিন হয়নি।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ হাজির হয়ে আসামিদের বিষয়ে একটি হলফনামা দেন। সেখানে তিনি জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তাঁর কোনো আপত্তি নেই।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে নারী আসামি হিসেবে মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়। তবে গাজী নজরুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর হয়নি।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানিতে বাদী উপস্থিত থেকে দুই আসামির জামিনে আপত্তি না থাকার কথা জানিয়েছেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

মামলার পর গাজী নজরুল ও মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গাজী নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত সোমবার তাঁকে কারাগারে পাঠানোর পাশাপাশি তাঁর জামিন আবেদন নাকচ করেন আদালত।

মামলার তদন্তসংশ্লিষ্ট পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ও মাকছুদার সম্পর্ক এবং তাঁর মৃত্যুর আগের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে, মরিয়মের পরিবারের পক্ষ থেকে আপসের কথা জানানো হলেও মামলার তদন্ত ও আদালতের অন্যান্য প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাদির নাম সরিয়ে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ শিরোনাম বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক শিরোনাম ঝালকাঠিতে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা শিরোনাম স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার পর ক্ষোভে যুবকের আত্মহত্যার চেষ্টা শিরোনাম শশুরের সঙ্গে আপসের পরও জামিন পেল না গাজী নজরুল শিরোনাম কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায়, শিক্ষক আটক