মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:21 AM, 21 November 2026.
Digital Solutions Ltd

মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন

Publish : 07:21 AM, 21 November 2026.
মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মুখে কথা নেই, কানে শোনার ক্ষমতাও নেই। তবু একে অপরের মনের ভাষা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইশারা আর চোখের ভাষায় ভালোবাসার অনুভূতি প্রকাশ করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণ-তরুণী। শব্দহীন এই বিয়ের গল্প ছুঁয়ে গেছে দুই পরিবারের স্বজনদের।

বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারের নুর হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জন্ম থেকেই বর ও কনে বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী। তবে শারীরিক সীমাবদ্ধতা তাঁদের স্বাভাবিক জীবনযাপন কিংবা নতুন করে সংসার সাজানোর স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বিয়েকে ঘিরে দুই পরিবারেই ছিল আনন্দের আয়োজন। স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। মুখের কথার বদলে ইশারা ও অনুভূতির মধ্য দিয়েই একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় করেন নবদম্পতি।

বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েটিও বাক্‌প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়িতে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, তাঁর ছেলে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। নিজের যতটুকু সম্পদ রয়েছে, তা দিয়ে তাঁদের ভালোভাবে সংসার চলবে বলে আশা করছেন তিনি।

এই বিয়ে শুধু দুটি মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার এক অনন্য দৃষ্টান্ত। যেখানে সম্পর্কের গভীরতা প্রকাশে শব্দের প্রয়োজন হয়নি, মনের ভাষাই হয়ে উঠেছে ভালোবাসার সবচেয়ে বড় মাধ্যম।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী