ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। এতে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি চিঠিতে লেখা হয়েছে, শেখ হাসিনা ছাড়া দেশ অচল।
শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠির লেখক দাবি করেছেন, দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও চায়। এতে লেখা হয়েছে, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারও কাছে নিরাপদ নয়।’ একই সঙ্গে তাঁকে আবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে প্রতিদিনই নানা মানত, নিয়ত ও প্রার্থনা নিয়ে মানুষ দান করেন। দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি মাঝেমধ্যে পাওয়া যায় ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও নানা বিষয়ে লেখা চিঠি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা এই চিঠিও সেই ধারার একটি ঘটনা।
বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News