নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:17 AM, 19 November 2026.
Digital Solutions Ltd

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল

Publish : 07:17 AM, 19 November 2026.
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে তাঁর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

কর্মসূচিতে ইশরাক হোসেন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংস পরিস্থিতি তৈরির অপচেষ্টা প্রতিহত করতেই এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে তাঁদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও,বাঁচাও’ বলে চিৎকার করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী শিরোনাম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইশরাকের নেতৃত্বে মিছিল শিরোনাম মোবাইল ফোনে তারেক রহমানের ছবি দেখেই বিএনপি নেতাকে তুলে নিল আ'লীগ নেতাকর্মীরা শিরোনাম ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন’ শিরোনাম ঝালকাঠির নবগ্রাম রোডে গ্রেপ্তার ৮ ডাকাতকে আদালতে সোপর্দ করল এসআরবি শিরোনাম ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩০-৪০