রাজশাহীতে গভীর রাতে বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:30 AM, 19 November 2026.
Digital Solutions Ltd

রাজশাহীতে গভীর রাতে বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

Publish : 01:30 AM, 19 November 2026.
রাজশাহীতে গভীর রাতে বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজশাহীতে গভীর রাতে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। বিআরটিসি বাস ডিপোতে দুটি বাসে আগুন, রেললাইনে আগুন ও লাল নিশান টানানোর পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে নগরীর নওদাপাড়া বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি নন-এসি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসটির আসন ও ইঞ্জিন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা আরেকটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহ মখদুম থানা পুলিশ ও বাসশ্রমিকদের ভাষ্য, আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী এলাকায় রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রেললাইনে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। এতে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মেইল ট্রেন আটকা পড়ে।

পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দেন। রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।

অন্যদিকে নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।

এক রাতেই বাস, রেললাইন ও নগরীর বিভিন্ন স্থানে এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা শিরোনাম রাজশাহীতে গভীর রাতে বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ শিরোনাম হৃদয়কে আউট করে বড় সাফল্য হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা শিরোনাম আজ বিশ্ব পুরুষ দিবস শিরোনাম রায়েরবাজার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট শিরোনাম সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা