ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর অংশে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার পরপরই বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আগুন দেওয়ার কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষা করছেন স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News