ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ করার সুযোগ পেলে একই সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য রাজনৈতিক নেতিবাচক প্রভাবের কথা স্বীকার করলেও যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই তাঁর। একই সঙ্গে তেহরানের সঙ্গে আগের আলোচনাগুলোকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে অগ্রগতিকে বিলম্বিত করেছিল। তবে ওই আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন ইরানি কর্মকর্তাদের সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছে।
ট্রাম্পের ভাষ্য, আলোচনার সময় তাঁরা ইরানের কর্মকর্তাদের ভালোভাবে চিনতে পেরেছেন। একই সঙ্গে বুঝতে পেরেছেন, তাঁদের বিশ্বাস করা যায় না।
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ মেয়াদে তাঁর নেওয়া সিদ্ধান্তগুলো ইতিবাচক হিসেবেই মূল্যায়িত হবে বলে তিনি বিশ্বাস করেন।
সাক্ষাৎকারে একই পরিস্থিতির মুখোমুখি হলে আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই হ্যাঁ।’
এদিকে ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং নির্বাচনে প্রভাব ফেলেছে বলেও স্বীকার করেছেন ট্রাম্প। তবে তাঁর দাবি, কোনো রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করবেন না তিনি।
ট্রাম্পের এ বক্তব্যের মধ্য দিয়ে ইরান প্রশ্নে তাঁর কঠোর অবস্থানের বিষয়টি আবারও সামনে এসেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News