শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
বরিশালে প্রতিনিধি :
Publish : 07:17 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩

Publish : 07:17 AM, 18 November 2026.
শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

বরিশালে প্রতিনিধি :

বরিশালের গৌরনদীতে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি ও ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আটটি আগ্নেয়াস্ত্র, ৩৩টি পিস্তলের ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তাঁরা সবাই বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

এসআরবি-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

এ ছাড়া ৩৩টি পিস্তলের ম্যাগাজিন, পিস্তল ও রিভলবারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা কার্তুজের সংখ্যা ২ হাজার ৭৬১। অভিযানে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মুঠোফোন ও আলামত রাখার ১০টি ব্যাগও জব্দ করা হয়েছে।

এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, জর্দা শামীম গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদের একটি অংশ সরিয়ে গৌরনদীতে তাঁর মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নেওয়া হয়েছিল। পরে তাঁর ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং কেনাবেচার ব্যবস্থা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ব্যাটালিয়নটির ভাষ্য, এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তাঁর বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল।

জর্দা শামীম ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি এবং ঝালকাঠির শাহী জর্দা কোম্পানির মালিক। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৬ সালের ৬ মে রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উদ্ধার করা অস্ত্রের উৎস, কেনাবেচার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং এসব অস্ত্র কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ছায়া তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান