সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, মরদেহ লুকিয়ে রাখেন ট্রাঙ্কে
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:38 AM, 18 November 2026.
Digital Solutions Ltd

সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, মরদেহ লুকিয়ে রাখেন ট্রাঙ্কে

Publish : 01:38 AM, 18 November 2026.
সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, মরদেহ লুকিয়ে রাখেন ট্রাঙ্কে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সোনার হার ও কানের দুলের জন্য মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার পর মায়ের মরদেহ বাড়ির একটি বড় ট্রাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। পরে মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের সন্দেহের মুখে পড়েন ছেলে। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে। নিহত নারীর নাম মতিফুল (৬০)। তিনি ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আশরাফ আলী (২৪), তাঁর বন্ধু রাহিম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ পেশায় রাজমিস্ত্রি। বিভিন্ন সময় টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-বাবার সঙ্গে তাঁর বিরোধ হতো। মাকে নির্যাতনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আশরাফ ও তাঁর বন্ধু রাহিমের স্বীকারোক্তি অনুযায়ী, গত সোমবার বাড়িতে মা ছাড়া অন্য কেউ ছিলেন না। এ সময় আশরাফ মায়ের গলার সোনার হার ও কানের দুল চেয়ে চাপ দেন। মা গয়না দিতে রাজি না হলে বন্ধু রাহিমকে সঙ্গে নিয়ে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন।

পরে দুজন মিলে বস্তায় ভরে মরদেহটি বাড়ির একটি বড় ট্রাঙ্কে লুকিয়ে রাখেন। এরপর মায়ের কাছ থেকে নেওয়া প্রায় এক ভরি স্বর্ণালংকার পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর মঙ্গলবার রাতে আশরাফ ও রাহিম মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করতে থানায় যান। তবে জিডি করার বিষয়ে তাঁদের দীর্ঘ সময়ের আলোচনা ও দ্বিধাদ্বন্দ্ব পুলিশের সন্দেহের কারণ হয়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের তথ্য বেরিয়ে আসে বলে দাবি পুলিশের।

এদিকে বাড়ির একটি ঘর থেকে পচা গন্ধ পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক খুলে মতিফুলের মরদেহ উদ্ধার করে। আশরাফ ও রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও আটক করা হয়।

ওসি জানান, বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

মায়ের স্বর্ণালংকার নিয়ে বিরোধ থেকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান