আ.লীগের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:30 PM, 17 November 2026.
Digital Solutions Ltd

আ.লীগের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

Publish : 11:30 PM, 17 November 2026.
আ.লীগের অবস্থান পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নিজ সংসদীয় আসনের কোনো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাত-দিন পালাক্রমে পাহারার দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনা দেন ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতিও কঠোর নির্দেশনা দেন তিনি।

পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, প্রত্যেক এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, পালাক্রমে দিন-রাত এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ বিষয়ে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

ইশরাক হোসেনের এই নির্দেশনার পর ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট থানা-পুলিশের সঙ্গে কী ধরনের সমন্বয় করা হবে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরিশালে আদালত থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সিভিল জজ নিখোঁজ শিরোনাম হিজলায় প্রধান শিক্ষকের ফেসবুকে রাজনৈতিক পোস্ট ঘিরে বিতর্ক, শোকজ শিরোনাম প্রবল ঘূর্ণিঝড় রুপ নিলো ‘আকভান’, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত শিরোনাম শ্রমিক লীগ নেতা জর্দা শামীমের আস্তানায় অস্ত্রের মজুত, গ্রেপ্তার ৩ শিরোনাম ‘ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন শিরোনাম মাদকমুক্ত জীবন, সুস্থ ভবিষ্যৎ ও সচেতন প্রজন্ম গড়তে লিডো-এর মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান