ছবি: সংগৃহীত
‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’-এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা মিতু। জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু এ কথা লেখেন। পোস্টের সঙ্গে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের পরের দুটি ছবিও যুক্ত করেন তিনি।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’
একই পোস্টে তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’
পোস্টের শেষাংশে মাহমুদা মিতু লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’
এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর বাড়ি পুড়ে যাওয়ার কথা জানিয়ে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন নুসরাত।
ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কী-তা এখনো বিস্তারিত জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News