সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:59 AM, 12 November 2026.
Digital Solutions Ltd

সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

Publish : 05:59 AM, 12 November 2026.
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দিয়ে সরাসরি নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

স্পিকার বলেন, দেশের নারীরা এখন আর আগের মতো পিছিয়ে নেই। নিজ যোগ্যতা ও দক্ষতায় তারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার উপযুক্ত সময় এসেছে। এর পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে সরাসরি নির্বাচনে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত।

আলোচনা সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি বলেন, দেশের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায় রয়েছে। রাজনীতিবিদরা নিজেদের সংশোধন করলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও পরিবর্তন সম্ভব।

নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদরা অনেক সময় দলীয় স্বার্থ ও ব্যক্তিগত সুবিধা নিয়েই ব্যস্ত থাকেন। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও সমস্যাগুলো যথাযথ গুরুত্ব পায় না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, কমিটি গঠনের পর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সভায় নারী নেতৃত্বের বিকাশ, সংসদে নারীদের প্রতিনিধিত্ব এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় উঠে আসে। স্পিকারের প্রস্তাবে সংসদে নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ শিরোনাম নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ শিরোনাম ববি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ এক শিক্ষার্থীর বোন নিখোঁজ, থানায় জিডি শিরোনাম গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ