গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:59 AM, 12 November 2026.
Digital Solutions Ltd

গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ

Publish : 05:59 AM, 12 November 2026.
গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর গলাচিপায় চালবোঝাই ট্রলারের ধাক্কায় গজালিয়া ও ডাকুয়া খালের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। ঝুঁকি নিয়ে খেয়া পার হয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় বাসিন্দাদের।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কর্মসূচির চাল নিয়ে একটি ট্রলার রাবনাবাদ নদীর শাখা গজালিয়া খাল দিয়ে চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। পথে চালকের অসাবধানতায় ট্রলারটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বিকট শব্দে ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, এর আগে ব্রিজটির ওপর দিয়ে একটি ট্রাক যাওয়ার সময়ও এর একাংশ ভেঙে পানিতে পড়ে। ওই ঘটনায় ট্রাকচালক আহত হন। পরে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের উদ্যোগে কাঠ দিয়ে সাময়িকভাবে মেরামত করে চলাচলের ব্যবস্থা করা হয়।

স্থানীয় সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফকু মিয়া বলেন, তাঁর মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এখন গজালিয়া বাজার ও ঠাকুর বাজার ঘুরে তাকে কলেজে যাতায়াত করতে হবে। একই দুর্ভোগের কথা জানিয়েছেন কলেজশিক্ষার্থী রোমান গাজীও।

স্থানীয় শিক্ষক চান মিয়া জানান, এ ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করে। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ এবং গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুর গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ এ পথ ব্যবহার করেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় তাঁদের খেয়া পার হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এ ব্রিজ দিয়ে যাতায়াত করেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, দ্রুত ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, সাময়িক মেরামত নয়, দ্রুত ব্রিজটি স্থায়ীভাবে সংস্কার করে নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হোক।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ শিরোনাম নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ শিরোনাম ববি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ এক শিক্ষার্থীর বোন নিখোঁজ, থানায় জিডি শিরোনাম গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ