নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, সন্দেহের তির নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:48 PM, 11 November 2026.
Digital Solutions Ltd

নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, সন্দেহের তির নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে

Publish : 11:48 PM, 11 November 2026.
নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, সন্দেহের তির নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে সন্দেহের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ব্যক্তিগত বিরোধ নয়, রাজনৈতিক কারণেই এ হামলা হয়ে থাকতে পারে।

বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তাঁর বাবা-মাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

এনসিপির পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওতে বাড়ির একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে কয়েকজনকে চিৎকার করে কথা বলতেও শোনা যায়।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নুসরাত জানান, তাঁর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। একই ধরনের সন্দেহের কথা জানিয়েছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, যে ঘরটিতে আগুন লাগে, সেটি গরু রাখার জন্য ব্যবহৃত স্টোরজাতীয় একটি ঘর। প্রতিবেশীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরটিতে থাকা গরুগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় কারা জড়িত, হামলার পেছনে কী কারণ রয়েছে এবং পরিবারের সদস্যদের আহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ শিরোনাম নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ শিরোনাম ববি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ এক শিক্ষার্থীর বোন নিখোঁজ, থানায় জিডি শিরোনাম গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ