প্রধানমন্ত্রীর সামনেও মাথা নত করিনি: ইশরাক
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 01:33 AM, 07 November 2026.
Digital Solutions Ltd

প্রধানমন্ত্রীর সামনেও মাথা নত করিনি: ইশরাক

Publish : 01:33 AM, 07 November 2026.
প্রধানমন্ত্রীর সামনেও মাথা নত করিনি: ইশরাক

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, সাম্প্রতিক আলোচিত ঘটনায় তিনি কোনো অন্যায় বা ভুল করেননি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেও মাথা উঁচু করে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করার ভাইরাল ভিডিও নিয়ে কথা বলেন ইশরাক হোসেন।

গত ১৭ অক্টোবর রাজধানীর গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে কয়েকজনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। পরে গত ২০ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সাক্ষাৎকারে ওই ঘটনা প্রসঙ্গে ইশরাক দাবি করেন, এলাকায় মাদক নির্মূলের অংশ হিসেবে যথাযথ প্রক্রিয়ায় সেখানে গিয়েছিলেন তিনি। আত্মরক্ষার জন্য নিজের লাইসেন্স করা অস্ত্র কিছু সময়ের জন্য প্রদর্শন করেছিলেন। তার ভাষ্য, এ ঘটনায় তিনি কোনো ভুল করেননি এবং নিজের অবস্থানে আমৃত্যু অটল থাকবেন।

রাজনৈতিকভাবে তাকে দুর্বল করার চেষ্টা প্রসঙ্গে ইশরাক বলেন, দলের ভেতরে কিংবা বাইরে থেকে যেকোনো প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা মোকাবিলায় তিনি রাজনৈতিক ও মানসিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া নিজের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে ইশরাক বলেন, তিনি বিভিন্নজনের পরামর্শ শুনলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিজেই নেন। কারণ, প্রতিটি সিদ্ধান্তের দায়ভার ও পরিণতি তাকেই বহন করতে হয়।

সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরে ইশরাকের বক্তব্য, আলোচিত ঘটনায় তিনি কোনো অন্যায় করেননি; বরং প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে নিজের অবস্থানের পক্ষে কথা বলেছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ শিরোনাম ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিরোনাম ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শিরোনাম বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদল নেতা শিরোনাম পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন