তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:27 AM, 11 October 2026.
Digital Solutions Ltd

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Publish : 02:27 AM, 11 October 2026.
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান।

সফরকালে ৮ অক্টোবর তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির। সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বক্তব্যে ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তুরস্ক সফর শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে রোববার সকালে দেশে ফেরেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিভিন্ন স্থানে পিকেটিং শিরোনাম তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান শিরোনাম ‘চাচ্চু’ শাকিব খানের সঙ্গে দীঘির দেখা হলো কোথায়? শিরোনাম মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা শিরোনাম ফিনল্যান্ডের যুবক বাংলাদেশে, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে শিরোনাম বরিশাল-ঢাকা মহাসড়কের পাশের অংশ ভেঙে পড়েছে, দুর্ঘটনার শঙ্কা