‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:49 AM, 26 November 2026.
Digital Solutions Ltd

‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’

Publish : 07:49 AM, 26 November 2026.
‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দেশের মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো মনে করতেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনাগুলো শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ছিল না, বরং সরাসরি আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যার কাজে নিয়োজিত করা হয়েছে। মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো মনে করতেন জিয়াউল আহসান। এ কারণে এই বিচার কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিষয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, এই বিচার নিহত ব্যক্তিদের আর ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দীর্ঘদিনের বেদনাও দূর হবে না। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে বিচারপ্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয়।

এদিকে, বৃহস্পতিবারের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের বিচারকাজ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার