আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলসংযোগ পিলার, কমানো হল ট্রেনের গতি
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:58 PM, 22 November 2026.
Digital Solutions Ltd

আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলসংযোগ পিলার, কমানো হল ট্রেনের গতি

Publish : 10:58 PM, 22 November 2026.
আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলসংযোগ পিলার, কমানো হল ট্রেনের গতি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর রেলসংযোগের ৩৪ নম্বর পিলার। আগুনের তীব্রতায় পিলারটির প্লাস্টার খসে পড়ে বেরিয়ে এসেছে ভেতরের রড। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

গত ১৯ নভেম্বর রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল লিংকের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে পাশের একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেলসংযোগের পিলারটিও।

স্থানীয় বাসিন্দা আল আমিনের ভাষ্য, পিলারের নিচে একটি জুতার কারখানায় ব্যবহৃত প্লাস্টিকের জুতা-স্যান্ডেল এবং উৎপাদনের পর অবশিষ্ট অংশ বস্তায় ভরে স্তূপ করে রাখা হয়েছিল। ১৯ নভেম্বর রাত তিনটার দিকে ওই বস্তায় আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনায়।

স্থানীয়দের ধারণা, শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে, অথবা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাগলা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে আগুনের তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকজাত দাহ্য পদার্থের কারণে এ আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এ কারণে পিলারের প্লাস্টার খসে পড়েছে।

এদিকে পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেলওয়ে সেতু কর্তৃপক্ষও এলাকা পরিদর্শন করে প্রকৌশলীদের সঙ্গে কথা বলে। পিলারটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেবে।

অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ রেল অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের পাশাপাশি পিলারটির প্রকৌশলগত সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার