জাপানে আন্তর্জাতিক রোবট গেমসে বাংলাদেশের জোড়া ব্রোঞ্জ, উজ্জ্বল নলছিটির মাহিয়ান
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:48 AM, 22 November 2026.
Digital Solutions Ltd

জাপানে আন্তর্জাতিক রোবট গেমসে বাংলাদেশের জোড়া ব্রোঞ্জ, উজ্জ্বল নলছিটির মাহিয়ান

Publish : 06:48 AM, 22 November 2026.
জাপানে আন্তর্জাতিক রোবট গেমসে বাংলাদেশের জোড়া ব্রোঞ্জ, উজ্জ্বল নলছিটির মাহিয়ান

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় জোড়া ব্রোঞ্জ পদক জিতেছেন ঝালকাঠির নলছিটির তরুণ উদ্ভাবক মাহিয়ান ইসলাম ও তাঁর দল। বিশ্বের ২২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে দুটি বিভাগেই সাফল্য অর্জন করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দল ‘ডাইনামিক প্রজেক্ট ইনোভেটরস’ (ডিপিআই)। তাঁদের এ অর্জনে গর্বিত নলছিটিবাসী।

জাপানের চিবা শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট গেমস ইন্টারন্যাশনাল রাউন্ড ২০২৬’-এ দলের হয়ে অংশ নেন মাহিয়ান ইসলাম ও তাঁর সতীর্থ হামজা হোসাইন ফিহাম। প্রতিযোগিতার ‘ইনক্রেডিবল মেশিন’ ও ‘ইনোভেটিভ রোবট’—দুটি বিভাগেই চতুর্থ স্থান অর্জন করে দলটি। এর স্বীকৃতি হিসেবে প্রতিটি বিভাগে একটি করে ব্রোঞ্জ পদক জিতে নেয় তারা।

প্রতিযোগিতায় মাহিয়ান ও তাঁর সতীর্থরা উপস্থাপন করেন ‘ফ্লাড প্রুফ হাইড্রোলিক হাউজিং অ্যান্ড ফার্ম সিস্টেম’ নামের একটি উদ্ভাবনী প্রকল্প। বন্যাপ্রবণ এলাকার মানুষের বসতবাড়ি ও কৃষিব্যবস্থাকে বন্যার ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষিত রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশের বন্যা সমস্যার একটি সম্ভাব্য প্রযুক্তিগত সমাধান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন তাঁরা।

মাহিয়ান ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌদ্দবুড়িয়া গ্রামের সহিদুল ইসলাম ছিন্টুর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় সামাজিক সংগঠন ‘তারুণ্যের নলছিটি’র সক্রিয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

দলের সদস্যরা জানান, দীর্ঘদিনের গবেষণা, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফল তাঁদের এই অর্জন। সাফল্যের পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী, দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁরা।

মাহিয়ান ও তাঁর সতীর্থের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত এবং ‘তারুণ্যের নলছিটি’ যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, নলছিটির সন্তান ও সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে মাহিয়ানের এই আন্তর্জাতিক অর্জনে তাঁরা গর্বিত। তাঁর এ সাফল্য নলছিটি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মফস্বল থেকে উঠে এসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাহিয়ানের এমন সাফল্য স্থানীয় তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার