লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:56 AM, 22 November 2026.
Digital Solutions Ltd

লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

Publish : 05:56 AM, 22 November 2026.
লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার পর সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জরুরি ব্রিফিং করবেন তিনি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নাহিদ ইসলামের এই দেশে ফেরার সময়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে এনসিপির একটি প্রতিনিধিদল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপের আয়োজন করা হয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিতব্য বৈঠকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। তবে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম নাহিদ ইসলাম দেশে ফেরার পর আলোচনা করে চূড়ান্ত করা হবে।

এর আগে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আহ্বানকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি।

দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।

এদিকে নাহিদ ইসলামের দেশে ফেরার পর বিমানবন্দরের জরুরি ব্রিফিংয়ে তিনি কী বক্তব্য দেন, সেদিকে রাজনৈতিক মহল ও গণমাধ্যমের নজর রয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম ‘মানুষের জীবন-মৃত্যুকে খেলা মনে করতেন জিয়াউল আহসান’ শিরোনাম ঝালকাঠিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল শিরোনাম ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে প্রেমের ফাঁদ ফেলে তিন মাসে ১৫ নারীকে বিয়ে, চীনা নাগরিক গ্রেপ্তার শিরোনাম হরমুজ প্রণালীতে ফের দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ শিরোনাম আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার