গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:38 AM, 21 November 2026.
Digital Solutions Ltd

গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার

Publish : 07:38 AM, 21 November 2026.
গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত:  গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবে দলটি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত এখনই সরকারের পদত্যাগ দাবি করছে না। বরং সরকারকে ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছে। তাঁর দাবি, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন। তাঁদের মতে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী