রিজওয়ানকে বাদ দিয়ে ৩৮ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 02:20 AM, 21 November 2026.
Digital Solutions Ltd

রিজওয়ানকে বাদ দিয়ে ৩৮ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

Publish : 02:20 AM, 21 November 2026.
রিজওয়ানকে বাদ দিয়ে ৩৮ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শনিবার (২১ নভেম্বর) ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে ৩৮ ক্রিকেটারকে নিয়ে নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে বোর্ড। তবে সেখানে নেই পাকিস্তানের সাবেক এই অধিনায়কের নাম।

নতুন চুক্তিতে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই জায়গা পেয়েছেন বাবর আজম ও সালমান আলী আগা। শুধু টেস্ট সংস্করণের চুক্তিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তিতে জায়গা পেয়েছেন আব্রার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

শুধু টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে রয়েছেন হাসান নওয়াজ, মাআজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

এদিকে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ‘ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

নতুন এই চুক্তিতে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রাখলেও রিজওয়ানকে বাদ দেওয়ায় আলোচনার জন্ম দিয়েছে। চুক্তিটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী