এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:38 AM, 21 November 2026.
Digital Solutions Ltd

এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

Publish : 07:38 AM, 21 November 2026.
এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

তরুণ ও যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’। এ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের প্রচার-প্রসার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ আরও ত্বরান্বিত হবে।

তিনি বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন বাজার তৈরি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশেও সহায়ক হবে।

তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ’ অঙ্গীকারকে সামনে রেখে সরকার উৎপাদনমুখী, কর্মসংস্থানসমৃদ্ধ ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, স্থানীয় সম্পদ ও দক্ষতা কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, আমদানিনির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব।

এসএমই খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণকে আশাব্যঞ্জক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ খাত আরও শক্তিশালী হবে।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এবারের জাতীয় এসএমই পণ্যমেলা। মেলার সফল আয়োজন কামনা করে এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী