গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, পরিচয় ঘিরে কেন এত আলোচনা
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:41 PM, 16 November 2026.
Digital Solutions Ltd

গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, পরিচয় ঘিরে কেন এত আলোচনা

Publish : 10:41 PM, 16 November 2026.
গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, পরিচয় ঘিরে কেন এত আলোচনা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা প্রত্যুষ কুমার মজুমদার। পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি তার অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ছাত্রদলের নেতাদের দাবি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জগন্নাথ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তবে এ দাবির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যুষ কুমার মজুমদারের পৈতৃক নিবাস সাতক্ষীরা জেলায়। গোপালগঞ্জে যোগ দেওয়ার আগে তিনি ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতেও এসপি পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০২৬ সালের ১৫ জুন ফেনীর এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রায় পাঁচ মাসের মাথায় তাকে গোপালগঞ্জে বদলি করা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়োগের পর অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন আলোচনা সামনে এসেছে। কয়েকটি পোস্ট ও মন্তব্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের মধ্যেই জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত আদেশে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে প্রত্যুষ কুমার মজুমদারের নিয়োগ এখন জেলার প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকার দিকেই এখন নজর থাকবে সবার।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত