পায়ুপথে লুকানো ৪টি স্বর্ণের ডিম উদ্ধার
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:56 AM, 15 November 2026.
Digital Solutions Ltd

পায়ুপথে লুকানো ৪টি স্বর্ণের ডিম উদ্ধার

Publish : 05:56 AM, 15 November 2026.
পায়ুপথে লুকানো ৪টি স্বর্ণের ডিম উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পায়ুপথে লুকিয়ে স্বর্ণ পাচারের অভিনব কৌশল! দুবাই থেকে দেশে ফেরার পর এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। এ ছাড়া তাঁর অন্তর্বাসে মাখানো অবস্থায় পাওয়া গেছে স্বর্ণসদৃশ পেস্ট। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।

রোববার (১৫ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হাসান মিয়া দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন। ভোর ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

পরে তাঁর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এক্স-রে পরীক্ষার মাধ্যমে শরীরে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত করেন কর্মকর্তারা। এরপর তল্লাশি চালিয়ে তাঁর রেক্টাম বা মলাশয়ে লুকানো প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আরও প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।

সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ কত এবং সেগুলোর বিশুদ্ধতা কেমন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিশোধন ও পরীক্ষার পর প্রকৃত স্বর্ণের পরিমাণ এবং মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় স্বর্ণ চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। শুধু ওই যাত্রী নয়, চক্রটির নেপথ্যে থাকা অন্য সদস্যদেরও শনাক্ত করতে কাজ করবে অধিদপ্তর।

এ জন্য দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

বিমানবন্দরে নিরাপত্তা ও নজরদারি জোরদারের মধ্যেও শরীরের ভেতরে স্বর্ণ লুকিয়ে পাচারের এমন ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা! শিরোনাম আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার পর এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা