ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। পরে এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্ত নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News