গোপালগঞ্জে ডিসি বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:25 AM, 15 November 2026.
Digital Solutions Ltd

গোপালগঞ্জে ডিসি বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ

Publish : 07:25 AM, 15 November 2026.
গোপালগঞ্জে ডিসি বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি. এম. সরফরাজ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যেই জেলা প্রশাসক পদে এ রদবদলের ঘোষণা এলো।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা! শিরোনাম আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার পর এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা