দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:05 PM, 15 November 2026.
Digital Solutions Ltd

দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক

Publish : 11:05 PM, 15 November 2026.
দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

একসময় ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে দলের দুঃসময়েও ছিলেন পাশে। রাজনৈতিক জীবনে নানা মামলা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অথচ সময়ের ব্যবধানে জীবিকার তাগিদে সেই পরিচিত রাজনৈতিক মুখ এখন ইজিবাইক চালক। পরিবারের ভরণপোষণ ও দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে প্রতিদিন যশোরের সড়কে ইজিবাইক চালাচ্ছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল।

মুকুল কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে। তাঁর দুই ছেলে। বড় ছেলে সাজিদ হাসান যশোর সরকারি এমএম কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছেন। ছোট ছেলে সোয়াদ হাসান অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, ১৯৮৭ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্ররাজনীতিতে যুক্ত হন মুকুল। পরে বারবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হন। ২০০৩ সালে ভোটের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটির সভাপতি ছিলেন হামিদুল ইসলাম হামিদ। তবে এরপর আর দলীয় কোনো পদ পাননি তিনি।

মুকুলের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা হয়। গ্রেপ্তারের আশঙ্কায় ২০১৭ সালে পরিবার নিয়ে যশোরে চলে যান। এরপর থেকে পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। সংসারের খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে গ্রামের দুই বিঘা জমি বন্ধক রেখে একটি ইজিবাইক কেনেন।

রেজওয়ান ইসলাম মুকুল বলেন, দীর্ঘদিন সততার সঙ্গে রাজনীতি করেছেন। রাজনৈতিক মামলা-হামলা ও নানা প্রতিকূলতার কারণে কঠিন সময় পার করতে হয়েছে। ৫ আগস্টের পর অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ থাকলেও তিনি তা করেননি। পরিবারের দায়িত্ব পালনের জন্য ইজিবাইক চালানো শুরু করেছেন।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ে আঘাত পেয়েছেন বলেও জানান তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। প্রচণ্ড ব্যথা নিয়েই প্রতিদিন ইজিবাইক চালাতে হচ্ছে তাঁকে। নিজের কষ্টের চেয়ে দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত মুকুল। সন্তানদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তিনি।

কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ আনোয়ার পরাগ বলেন, মুকুল সততার সঙ্গে রাজনীতি করেছেন। দলের সুসময়ে তাঁর ভালো থাকার কথা ছিল। তিনি আশা করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

মুকুলের রাজনৈতিক জীবনের সেই সময়ের উপজেলা ছাত্রদল সভাপতি হামিদুল ইসলাম হামিদ বলেন, মুকুলের ইজিবাইক চালানোর বিষয়টি সম্প্রতি জেনেছেন। তাঁর কষ্টের কথা শুনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন।

অন্যদিকে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া অনেক নেতাকর্মী এখন বিভিন্ন পেশায় জীবিকা নির্বাহ করছেন। দলের সুসময়ে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মুকুলের পাশেও ব্যক্তিগতভাবে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!