ছবি: সংগৃহীত
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মমতাজ আক্তার বেবি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌরসভা শাখা মহিলা আওয়ামী লীগের সভাপতি।
শনিবার (তারিখ উল্লেখ নেই) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।
পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন মমতাজ আক্তার বেবি। এ ছাড়া দলটির নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন মমতাজ আক্তার বেবি। এ অভিযোগে তাঁকে আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মমতাজ আক্তার বেবি বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News