ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাড়ী বাড়ি বিদ্যালয়ের সামনে সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সহায়তায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর ছোট কৈবর্তখালী গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি রাজাপুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযানকালে জাহাঙ্গীরের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News