বিয়ের মাত্র চার মাসের মাথায় নববধূর মৃত্যু, স্বামী উধাও
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:28 AM, 15 November 2026.
Digital Solutions Ltd

বিয়ের মাত্র চার মাসের মাথায় নববধূর মৃত্যু, স্বামী উধাও

Publish : 01:28 AM, 15 November 2026.
বিয়ের মাত্র চার মাসের মাথায় নববধূর মৃত্যু, স্বামী উধাও

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র চার মাসের মাথায় রিমা দে (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী অয়ন দে (২৬) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

রিমা দে ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে দম্পতির মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস চার দিন আগে রাউজানের সুলতানপুর গ্রামের খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দের সঙ্গে তাঁর বিয়ে হয়।

রিমার মা প্রভা রাণী দে জানান, শনিবার বিকেল ৩টার দিকে তাঁকে ফোন করে বলা হয়, সিঁড়ি থেকে পড়ে তাঁর মেয়ে আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চৌধুরীহাটের বিভিন্ন হাসপাতালে খোঁজ করেন। কিন্তু কোথাও রিমাকে পাননি তাঁরা। পরে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।

প্রভা রাণী দে বলেন, মরদেহ পাওয়ার পর তাঁদের জানানো হয়, রিমা আত্মহত্যা করেছেন। তবে মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, রিমাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর জামাতা অয়ন দে পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

এদিকে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে যায় রাউজান থানা-পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে রিমার মৃত্যুর ঘটনায় এখনো রহস্য কাটেনি। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!