গোপালগঞ্জে ২০ বছর পর আবার আ.লীগের লগি–বৈঠা তাণ্ডব, তীব্র সহিংসতার সৃষ্টি
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:56 AM, 15 November 2026.
Digital Solutions Ltd

গোপালগঞ্জে ২০ বছর পর আবার আ.লীগের লগি–বৈঠা তাণ্ডব, তীব্র সহিংসতার সৃষ্টি

Publish : 06:56 AM, 15 November 2026.
গোপালগঞ্জে ২০ বছর পর আবার আ.লীগের লগি–বৈঠা তাণ্ডব, তীব্র সহিংসতার সৃষ্টি

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

২০ বছর আগের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনার স্মৃতি ফিরিয়ে গোপালগঞ্জে আবারও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলা শহর। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও পুলিশের যানবাহনেও ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, সকাল থেকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তাঁরা।

বিক্ষোভের শুরুতে জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দখলে নেওয়ার ঘটনা ঘটে। পরে মিছিল নিয়ে শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

এ সময় পুলিশের সাঁজোয়া যান বা এপিসির ওপর দাঁড়িয়ে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। সাঁজোয়া যানটির গায়েও লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়।

স্থানীয় সূত্রের দাবি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল শহরে প্রবেশ করে। সকালে তাঁর বাড়িতে খাবারের আয়োজন করা হয়। সেখান থেকে গাবতলা মোড় হয়ে বিসিক ব্রিজ দিয়ে শহরে প্রবেশ করেন নেতাকর্মীরা।

অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়।

এদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও বিক্ষোভকারীদের তৎপরতা নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বিকেল পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। হঠাৎ এমন সহিংস পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!