পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 02:14 AM, 07 November 2026.
Digital Solutions Ltd

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

Publish : 02:14 AM, 07 November 2026.
পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানিয়েছেন দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব, নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত না করা এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দৈনিক যুগান্তরকে দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান সামান্তা শারমিন।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি নিজেদের রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান হারাচ্ছে। দলটি ধীরে ধীরে জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে। এমন রাজনৈতিক অবস্থানে থাকা সম্ভব নয় বলেই দীর্ঘ চিন্তাভাবনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামান্তার অভিযোগ, জামায়াতের সঙ্গে এই ঐক্যের মাধ্যমে এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নিজস্ব আদর্শিক ভিত্তি থেকে সরে এসেছে। অথচ জুলাই আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দলের শীর্ষ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। বরং দলের ভেতরে বৈষম্য তৈরি হয়েছে।

নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিলে আরও বেশি আসন পেতে পারত। তার মতে, এনসিপির সঙ্গে জোট করেই জামায়াত নির্বাচনে বেশি আসন পেয়েছে। এই জোট না হলে জামায়াতের আসনসংখ্যা ১০ থেকে ১২টির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত।

পদত্যাগের পর নতুন রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিতও দিয়েছেন সামান্তা শারমিন। তিনি জানান, প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একটি প্রগতিশীল রাজনৈতিক ধারা গড়ে তুলতে চান। যেখানে গণতান্ত্রিক চর্চা, জাতীয় স্বার্থ, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং তরুণদের আকাঙ্ক্ষা গুরুত্ব পাবে।

এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলেও জানান তিনি। এনসিপি থেকে সরে যাওয়া সাবেক নেতাদের নিয়েও সম্মিলিতভাবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সামান্তা।

তার পদত্যাগকে স্বাগত জানিয়েছেন এনসিপি থেকে আগে পদত্যাগ করা কয়েকজন শীর্ষ নেতাও।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ শিরোনাম ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিরোনাম ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শিরোনাম বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদল নেতা শিরোনাম পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন