ছবি সংগৃহীত
ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থল থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই খদ্দের ও কথিত এক মধ্যস্থতাকারী।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেটসংলগ্ন ঝোপ থেকে ওই দম্পতিকে আটক করা হয়।
আটক স্বামীর নাম মিজান। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হোন্ডাচালক মাজেদের সহায়তায় স্ত্রীকে নিয়ে ওই এলাকায় যান মিজান। অভিযোগ রয়েছে, মাজেদের মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে যৌনকর্মের জন্য পাঁচ হাজার টাকায় চুক্তি করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে দুই খদ্দের ও হোন্ডাচালক পালিয়ে যান। এ সময় ঝোপে লুকিয়ে থাকা স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে আটক নারীর কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে আটক দম্পতির দাবি, পেটের দায়ে তাঁরা এ কাজে জড়িয়েছেন। উদ্ধার হওয়া ইয়াবা তাঁদের নয়; হোন্ডাচালক মাজেদ সেগুলো তাঁদের কাছে রেখে পালিয়ে গেছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক দম্পতিকে আইনি প্রক্রিয়া শেষে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News