আজ ৬ ঘণ্টা টোলমুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 12:32 AM, 07 November 2026.
Digital Solutions Ltd

আজ ৬ ঘণ্টা টোলমুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে

Publish : 12:32 AM, 07 November 2026.
 আজ ৬ ঘণ্টা টোলমুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাচ্ছেন যানবাহন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে নির্ধারিত ছয় ঘণ্টা সব ধরনের যানবাহন বিনা টোলে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে চলাচলকারী যানবাহন চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতায় রয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকও বন্ধ রয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সারা দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এর ফলে এখন থেকে প্রতি বছর নির্ধারিত নিয়মে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলমুক্ত চলাচলের এ সুযোগ নগরবাসীর জন্য বিশেষ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ শিরোনাম ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিরোনাম ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শিরোনাম বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদল নেতা শিরোনাম পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন